সহিংসতার প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে গনস্বাক্ষর অভিযান শুরু করেছে আওয়ামী তৃণমূললীগ।

স্বাক্ষর অভিযান এ নেতৃত্ব দিচ্ছেন তৃণমূললীগের পৃষ্ঠপোষক ড. আবদুস সোবহান গোলাপ ও আহবায়ক শাহিদুল আলম টিপু।

এদিকে, সংগঠনটির এই গণসাক্ষর কর্মসূচিতে সাধারণ পথচারীদের গতিরোধ করে তাদের কাছ থেকে জোর করে স্বাক্ষয় আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ১০/১২ ফিট লম্বা কয়েকটি ব্যানার সাটানো। সামনে ৮/৯ জন লোক বসা। রাস্তার পাশ দিয়ে কেউ হেটে গেলেই ডেকে ডেকে এনেই স্বাক্ষর নেয়া হচ্ছে। ২০ বছর বয়সী এক নারীকে ডেকে স্বাক্ষর দিতে বলেন। কিন্তু তিনি স্বাক্ষর না দিয়ে চলে চলে যান।

এর কিছু সময় পর তৃণমূললীগের এক র্শীষ নেতা এসে বলেন যেকোনো মূল্যে সবার কাছ থেকে স্বাক্ষর আদায় করতে হবে।

উল্লেখ্য, অভিযানে বলা হয়- '২০ দলীয় জোটের টানা অবরোধে দেশব্যাপী পেট্রলবোমা মেরে নিরীহ মানুষ হত্যা করে ক্ষমতায় যেতে চান বেগম খালেদা জিয়া। কিন্তু আমরা তা হতে দিবো না।'
গণস্বাক্ষর অভিযানে তারা বলেন- যতদিন খালেদা জিয়ার আপকর্ম করবেন। ততদিন আমাদের এই অভিযান দেশব্যাপী অব্যাহত থাকবে। আমরা ২কোটি মানুষের গণস্বাক্ষর নেব এবং তা জাতিসংঘে পাঠাবো।

আরএম, জেএ