দেশে চলমান সন্ত্রাস ও জঙ্গিবাদী তৎপরতা রুখতে এবং জনগণকে এর ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে সারাদেশে সুশাসনের জন্য নাগরিক-সুজনের পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি আগামীকাল শনিবার।
সারাদেশে একযোগে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই মানবন্ধন পালিত হবে। রাজধানীতে শাহবাগের জাতীয়জাদুঘরের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিকচেতনাসম্পন্ন সকল রাজনৈতিক,নাগরিক, সামাজিক, সাংস্কৃতিকও ছাত্র সংগঠনসহ সর্বস্তরেরজনগণকে এই মানববন্ধনে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন সুজন নেতৃবৃন্দ।
সুজন নেতৃবৃন্দ বলেস, দেশেএকের পর এক জঙ্গিবাদীহামলার ঘটনা ঘটে চলেছে। আমাদের আশংকা, এখনই যদিজাতীয়ভিত্তিকভাবে সামাজিকপ্রতিরোধ গড়ে তুলে এসকলঅপতৎপরতা রুখে না দেই, তবেএই ধরনের ঘটনা আগামী দিনেআরও বৃদ্ধি পাবে।যা আমাদেরকারোই জন্যই মঙ্গল বয়ে আনবেনা। এই বিষয়টিকে বিবেচনায়রেখেই সারাদেশে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে সুজন। জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যে গড়াই আমাদের লক্ষ্য।
রাজধানীতে মানববন্ধনে সুজনসভাপতি এম হাফিজ উদ্দিন খান,সুজন নির্বাহী সদস্য ড. হামিদাহোসেন, ড. তোফায়েল আহমেদ,জনাব আলী ইমাম মজুমদার, ড.রিজওয়ানা হাসান, সম্পাদক ড.বদিউল আলম মজমুদার, সুজনসহ-সম্পাদক জনাব জাকিরহোসেন, জাতীয় কমিটির সদস্যমুহাম্মদ জাহাঙ্গীর, সুজন কেন্দ্রীয়সমন্বয়কারী জনাব দিলীপ কুমারসরকার, সুজন ঢাকা জেলাকমিটির সভাপতি ইঞ্জিনিয়ারমুসবাহ আলীম প্রমুখ উপস্থিতথাকবেন বলে আশা করা যাচ্ছে।
এছাড়াও আইন ও সালিশ কেন্দ্র,গণস্বাক্ষরতা অভিযান, ব্রতী,নাগরিক উদ্যোগ, বাপা, মহিলাপরিষদ, ডেমোক্রেসী ওয়াচ, নারীপ্রগতি সংস্থা, নিজেরা করি, প্রিপট্রাস্ট ইত্যাদি সংগঠনসমূহমানবন্ধনে যোগদান করেএকাত্মতা প্রকাশ করবে।
ইআর /এআই





