বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ১০ম জাতীয় নির্বাচনের ন্যায় উপজেলা নির্বাচনের ফলাফল নিজেদের অধীনে নেওয়ার জন্য সরকার বিরোধী প্রার্থীদের হয়রানি করছে। একই সাথে তারা বিরোধী প্রার্থীদের নামে মিথ্যা ও ভিত্তিহীনমূলক অপপ্রচার চালাচ্ছে যেটা সমাজিকভাবে এবং রাজনৈতিকভাবে কখনো গ্রহণযোগ্য নয়।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে পটুয়াখালী জেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, সরকার ১৯ দলীয় প্রার্থীদের হয়রানি করার অপচেষ্টার লিপ্ত হয়েছে। এর ধারাবাহিকতায় পটুয়াখালী সদরে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও পটুয়াখালী বিএনপির সহ-সভাপতি শাহাদৎ হোসেন মৃধার নামে সরকার ষড়যন্ত্রভাবে অপপ্রচার চালাচ্ছে।
এক প্রশ্নে জবাবে তিনি বলেন, যারা বিরোধী প্রার্থীদের হয়রারি করছে তারা কোন দলের নয়, তারা প্রকৃত পক্ষে যে দল সরকারের থাকে তারা তাদেরই পক্ষ নিয়ে কাজ করে।
তিনি আরো বলেন, দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শাহাদৎ হোসেন মৃধা পটুয়াখালী সদর উপজেলা থেকে বিএনপির পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করবেন।
শাহাদৎ হোসেন মৃধা লিখিত বক্তব্যে বলেন, বিএনপির আন্দোলন সংগ্রাম স্তিমিত, হেয়, দূর্বল ও ক্ষতিগ্রস্থ করতে গত বছরের ১৯ মার্চ হরতাল প্রত্যাহার করা হয়েছে বলে আমার বিরুদ্ধে একটি মিথ্যা ও বানোয়াট একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রচার করা হয়। যা সণ ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক। কারন সে সময় আদৌ হরতাল প্রত্যাহার করা হয়নি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ রব মিয়া, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক আহমেদ তালুকদার, সহ-সভাপতি আসাদুল করিম শাহীন প্রমুখ।
[b]ঢাকা, ১৩ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম) // এমএইচ/ এফএ[/b]
রাজনীতি
সরকার উপজেলা নির্বাচনেও বিরোধী প্রার্থীদের হয়রানি করছে: আলতাফ হোসেন
বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ১০ম জাতীয় নির্বাচনের ন্যায় উপজেলা নির্বাচনের ফলাফল নিজেদের অধীনে নেওয়ার জন্য সরকার বিরোধী প্রার্থীদের হয়রানি করছে





