সারা দেশের বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও বাড়িতে বাড়িতে পুলিশি তল্লাশি চালিয়ে সরকার দেশের পরিবেশকে অস্থিতিশীল করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘গতকাল হাইকোর্টের সামনে যে ঘটনাটা ঘটেছে। বিভিন্ন গণমাধ্যমেও এসেছে। আমরা নিজেরাই এই ছেলেদেরকে চিনতে পারছি না। আমরা আশঙ্কা করছি অনুপ্রবেশকারীরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে আমাদের বিশ্বাস।’

তিনি বলেন, ‘শান্তিপূর্ণভাবে আমরা যে প্রতিবাদ জানাচ্ছি, রাজনৈতিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করছি। সরকার উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই পরিবেশ নষ্ট করার জন্য কাজ করছে।’