মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতির জন্য ৫০ নারীকে বীরাঙ্গনা সংবর্ধনা দিয়েছে ‘বাংলাদেশ নাগরিক সেবা নামের একটি সংগঠন’।
শনিবার বিকেলে নাগরিক সেবার সভাপতি ফিরোজ আলম সুমনের সভাপতিত্বে এক অনুষ্ঠানে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ওই ৫০নারীকে সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ইউসুফ হুমায়ন, বিশেষ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান জসিম উদ্দীন আজাদ, সাংবাদিক আবু মাহি মুসা, রোকন উদ্দীন পাঠান প্রমুখ।
অ্যাডভোকেট ইউসুফ হুমায়ন বলেন, মুক্তিযুদ্ধের সময় নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নানা প্রতিকূলতার মাঝেও নারীদের সহায়তা কোনো ভাবে খাটো করে দেখার সুযোগ নেই। কিন্তু তাদের সঠিক ভাবে মূল্যায়ন করা হয়নি।
তিনি মুক্তিযুদ্ধে সহায়তাকারী এ সকল নারীদের বিশেষ সনদ দিয়ে তাদের রাষ্ট্রীয়ভাবে ভাতার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানান।
একে





