আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ নিহত সাত  জনের স্বজনদের সঙ্গে দেখা করতেই নারায়ণগঞ্জে যাচ্ছেন তিনি।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত মাসের ২৭ তারিখে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ করে সন্ত্রাসীরা। ওই দিন সন্ধ্যায় গাজীপুর থেকে অপহৃত নজরুলের গাড়ি উদ্ধার করা হয়। এরপর ৩০ এপ্রিল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শীতলক্ষ্যা নদীতে মিলে অপহৃতদের ভাসমান লাশ।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]