যশোরের অভয়নগর উপজেলার চাঁপাতলা মালোপাড়ায় নির্বাচনোত্তর সহিংসতা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত এজাহারভুক্ত ২ জন জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার চাঁপাতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেফতারকৃত মিজানুর রহমান চাঁপাতলা গ্রামের আখের বিশ্বাসের পুত্র এবং ফজর আলী একই গ্রামের আছর আলীর পুত্র।
পুলিশ জানায়,আটককৃত জামায়াত নেতা মিজানুর রহমান (২২) ও ফজর আলী সরদার (৩০) উপজেলার চাঁপাতলা মালোপাড়ার সংহিস ঘটনার এজাহারভুক্ত আসামি।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্যা খবির উদ্দিন জানান গ্রেফতারকৃত মিজানুর রহমান ও ফজর আলী সরদার জামায়াতে ইসলামীর নেতা এবং মালোপাড়ায় সহিংস ঘটনায় এজাহারভুক্ত আসামী। তারা ঘটনার পর থেকে পলাতক ছিল।
মালোপাড়ার সহিংস ঘটনায় এখন পর্যন্ত এজাহারভুক্ত ৫ জন আসামিকে আটক করলো পুলিশ ।
[b]ঢাকা, ১১ ফেব্রুায়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
রাজনীতি
মালোপাড়ায় সহিংসতায় আরো ২ জামায়াত নেতা গ্রেফতার
যশোরের অভয়নগর উপজেলার চাঁপাতলা মালোপাড়ায় নির্বাচনোত্তর সহিংসতা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত এজাহারভুক্ত ২ জন জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।