ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, তারেক জিয়ার বক্তব্য কোনো পাগলের প্রলাপ নয়, সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য প্রসূত। যুক্তি দিয়ে এদের ফেরানো যাবে না। এর জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেবল তখনই তারা নিরস্ত্র হবে।
শুক্রবার বিকেল ৪টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াত অতি পরিকল্পিতভাবেই বাংলাদেশের স্বাধীনতা, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে একের পর এক মিথ্যাচার করে চলেছে।
উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, আবুজর গিফারী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ নূরুন নবী সিদ্দিকী, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড নুরুল হাসান, কামরূল আহসান প্রমুখ।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]