নওগাঁ জেলার পত্মীতলার আকবরপুর গ্রামে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংখ্যালঘু আদিবাসীদের ওপর হামলা ও গুলিবর্ষণে শিশুসহ ২ ব্যক্তি নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।

সোমবার এক বিবৃতির মাধ্যমে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তারা আদিবাসীদের হত্যা করেই ক্ষ্যান্ত হয়নি তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা সবসময়ই হামলা চালিয়ে থাকে।

এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে আদিবাসীদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও আদিবাসীদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

এসএইচ