বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসছেন ১৮ দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার রাত ৯টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, বৈঠকে দেশের চলমান সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি,দল পূনর্গঠন, পরবর্তী কাউন্সিল ও আগামী দিনের আন্দোলন-কর্মসূচির বিষয়ে আলোচনা হতে পারে।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য ড.আর এ গনি,ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জে.(অব.) মাহবুবুর রহমান,ব্যারিস্টার জমির উদ্দীন সরকার,ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া,মির্জা আব্বাস,গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান। এছাড়া বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন।
[b]ঢাকা,এমএইচ,৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// কেএইচ[/b]
রাজনীতি
স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে খালেদা
বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসছেন ১৮ দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া





