১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অনেকদেশ স্বাধীনতার স্বীকৃতি দিলেও কিছু দেশ স্বীকৃতি দেয়নি। তাদের মধ্যে রয়েছে, সৌদি আরব, চীন, সুদান, ওমান।

পাকিস্তানের বিভক্তিকে সৌদি আরব দেখেছিল ইসলামের পরাজয় হিসেবে। সে কারণে তারা শেখ মুজিব সরকারকে স্বীকৃতি দিচ্ছিল না। সুদান, জর্ডান ও ইয়েমেন আরব প্রজাতন্ত্রও একই কারণে স্বীকৃতি দেয়নি। এছাড়া সোভিয়েত ইউনিয়নের প্রভাবের কারণে স্বীকৃতি দেয়নি চীন।

১৯৭৫ সালের ১৯শে আগস্ট পর্যন্ত যেসব দেশ নতুন সরকারকে স্বীকৃতি দিয়েছিল তারা হলো: পাকিস্তান ১৫ই আগস্ট, সৌদি আরব ১৬ই আগস্ট, সুদান ১৬ই আগস্ট, ইয়েমেন আরব প্রজাতন্ত্র ১৭ই আগস্ট, যুক্তরাজ্য ১৮ই আগস্ট, বার্মা ১৮ই আগস্ট, জাপান ১৮ই আগস্ট ও জর্ডান ১৮ই আগস্ট, চীন ৩১ আগষ্ট।

১৫ই আগস্টে বঙ্গবন্ধুর হত্যার দিন কাকতালীয়ভাবে ভারতের হাইকমিশনার সমর সেন এবং সোভিয়েত রাষ্ট্রদূত আন্দ্রে ফোমিন ঢাকায় ছিলেন না। পরে সমর সেন মোশতাকের সঙ্গে দ্রুত সাক্ষাৎ করেন। আর তার ছবিও ছাপা হয়। আবার সোভিয়েত ইউনিয়নও নতুন সরকারকে মেনে নেয়ার নীতি গ্রহণ করেছিল। মোশতাক সোভিয়েত ইউনিয়নে বিশেষ দূত প্রেরণ করেছিলেন।

১৮ই আগস্ট ভারতীয় হাইকমিশনার সমর সেন প্রেসিডেন্ট মোশতাকের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেন। ২৪শে আগস্ট সোভিয়েত ইউনিয়ন মোশতাক সরকারকে স্বীকৃতি দেয়।

২৫শে আগস্ট মোশতাক ইন্দিরা গান্ধীকে আশ্বস্ত করেন, তার সরকার ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। ৩১শে আগস্ট চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাই মোশতাকের কাছে পাঠানো এক বার্তায় বাংলাদেশকে স্বীকৃতি দেন এবং ৪ঠা অক্টোবর দুদেশ রাষ্ট্রদূত পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়।

ইআর