ঢাকা মহানগর দক্ষিণের জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী রাজিয়া আলিমকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ।  

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পুরান ঢাকার নয়াবাজারের বাগডাসা লেনের বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

রাজিয়া আলিমের মেয়ে অ্যাডভোকেট রাশেদা আলীম ঐশীর বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বছরের ৪ ডিসেম্বর রাজিয়া আলিমকে বাসা থেকে গ্রেফতার করেছিল বংশাল থানার পুলিশ।

এমবি