ডিসিসি নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের গণভবনে এ বৈঠক হবার কথা রয়েছ।

আজ শুক্রবার বাদ মাগরিব এ বৈঠক সময় নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে ঢাকা উত্তরি ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবার কথা রয়েছে।

জানাযায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতাদের বৈঠকে ডিসিসি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ব্যবসায়ী আনিসুল হক ও সাঈদ খোকনকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হবে।

একই সঙ্গে ওয়ার্ড কাউন্সিলর পদ পার্থীদের চূড়ান্তভাবে মনোনীত করবেন নেতারা। এ বৈঠকে যাদের দলীয় মনোনীত করা হবে তাদের পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করা হবে।

যাতে দলীয় প্রার্থী হিসেবে তাদেরকে নির্বাচিত করার নির্দেশনাও থাকবে। আর এ বিষয়ে একাধিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে।

একে/এএইচ