বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নোয়াখালীর জেলা বিএনপির সভপতি মো: শাহজাহান বলেছেন, নেতা-কর্মীদেরকে গ্রেফতার এবং নির্যাতন নিপীড়ণ চালিয়ে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে কোনক্রমেই ধ্বংস করা যাবে না।

মঙ্গলবার দুপরে দলটির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সূবর্ণচর থানা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট এ বি এম জাকারিয়া, নোয়াখালী জেলা সদর থানা বিএনপি’র সভাপতি ও জেলা আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট আব্দুর রহমান এবং নোয়াখালী জেলা সদর থানা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে কোন মামলা না থাকা সত্বেও তাদের বাড়ীতে পুলিশী তল্লাশী এবং বাসার লোকজনদের সাথে দূর্ব্যবহারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান তিনি ।

বিবৃতিতে বিএনপি’র যুগ্ম মহাসচিব আরও বলেন, সরকারের ইচ্ছা হল গণতন্ত্রকে ধ্বংস করে দেশে একদলীয় শাসন দীর্ঘায়িত করা। একইসঙ্গে সারাদেশে বিএনপি দল পূণর্গঠনের যে প্রক্রিয়া চালাচ্ছে তাকে বাধাগ্রস্ত করার কুমানসেই দেশব্যাপী ত্রাস সৃষ্টির অংশ হিসেবেই এসব নেতাদেও বাসায় পুলিশী তল্লাশী চালানো হয়েছে। এধরনের বেআইনী ও অনৈতিক ঘটনা বর্তমান সরকারের অপশাসনেরই ধারাবাহিকতা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এমএইচ