দশম সংসদ অধিবেশন আহ্বানের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের কালো পতাকা মিছিল এবং বিক্ষোভ শুরু হয়েছে।
[b]পিরোজপুর [/b]
জেলায় পুলিশ প্রহরায় কালো পতাকা মিছিল করেছে বিএনপি নেতা-কর্মীরা।
বুধবার সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে হোটেল বিলাশ চত্ত্বরে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, মীর্জা জহিরুল হক, সাইদুল ইসলাম কিসমত, মাইনুল আহসান মুন্না, শেখ আহসানুল কবির লীন, নাছির আহম্মেদ বাচ্চু, মিজানুর রহমান শাহিন ও সাইদুল ইসলাম সাইদ প্রমুখ।[b]
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1390980720.jpg[/img]
নোয়াখালী:[/b]  
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশাল কালো প্রতাকা মিছিল করেছে ১৯ দল। বুধবার  সকাল ১০টায় সেনবাগ বাজারে মিছিল করে ১৯ দলের নেতাকর্মীরা। নোয়াখালী-২ আসনের সাবেক এম,পি জনাব জয়নাল আবেদ্বীনের নেতৃত্বে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে সংক্ষিপ্ত  সমাবেশ করে শেষ হয়।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1390979176.jpg[/img]
[b]বাগেরহাট:[/b]
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে  বাগেরহাট জেলা বিএনপির কার্যালয় থেকে ১৯ দলীয় জোটের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাজার ৪রাস্তার মোড়ে পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু ও সভাপতি এম এস ছালাম।
[b]ভোলা:[/b]
ভোলায় কালো পতাকা মিছিল করেছে বাংলাদেশ জাতীয় পার্টি (পার্থ) ভোলা শাখা। বুধবার সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে বিজেপি’র সাংগঠনিক সম্পাদক মোতাছিল বিল্লার নেতৃত্বে একটি কালো পতাকা মিছিল বের হয়। মিছিলের একটি অংশ পৌর ভবন এলাকা অতিক্রম করার পর দ্বিতীয় অংশে ছাত্র সমাজের মিছিলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতণ্ডার পর মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
অপর মিছিলটি শহরের বরিশাল দালান এলাকায় পুলিশ বাধা দেয়। সাংগঠনিক সম্পাদক মোতাছিন বিল্লাহসহ দুই জনকে আটক করলেও পরে ছেড়ে দেয় পুলিশ।
ভোলা থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ আহমেদ বলেন, পুলিশ মিছিল থেকে কাউকে আটক করেনি।
[b]কুমিল্লা[/b]
কুমিল্লার চান্দিনায় কালো পতাকা মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চান্দিনার কুমিল্লা উত্তর জেলা কার্যালয় থেকে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন।
মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ চান্দিনার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
চান্দিনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল করিম মাস্টার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান ভূঁইয়া প্রমুখ।[b]
ঢাকা, ২৯ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]