ইংরেজি দৈনিক নিউ এইজ-এর ব্রিটিশ বংশোদ্ভূত সাংবাদিক ডেভিড বার্গম্যান ইন্টারন্যাশনাল মিডিয়া আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানের নয়। তার এই মন্তব্যের জন্য তাকে বাংলাদেশ থেকে বের করে দেয়ার দাবি জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বুধবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী যুবলীগ এর এক সমাবেশে একথা বলেন তিনি।
উল্লেখ্য, ইংরেজি দৈনিক নিউ এইজ-এর ব্রিটিশ বংশোদ্ভূত সাংবাদিক ডেভিড বার্গম্যান গত ৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা কামারুজ্জমানের আপিল বিভাগের রায়ের সংবাদ সংগ্রহের জন্য যান। এজলাসের মধ্যেই তিনি মোবাইল ফোন ব্যবহার করেন। এরপর দ্বায়িত্বরত বিচারক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক এসলাস থেকে তাকে বের করে দেন। এরপরই তিনি এই মন্তব্য করেন।
গত ২ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর বাসভবনে বোমা হামলার প্রতিবাদে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে তিনি আরো বলেন, যুবলীগের চেয়ারম্যানের বাড়িতে হামলা কোন বিছিন্ন ঘটনা নয়। গোয়েন্দা রির্পোটে ইতোমধ্যে আমরা তথ্য পেয়েছি আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা হবে। এরই অংশ হিসেবে তারা যুবলীগের চেয়ারম্যানের ওপর প্রথম হামলা হয়েছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। তবে বাংলার যুব সমাজ যুবলীগ চেয়ারম্যানের ওপর হামলাকারীদের ছেড়ে দিবে না।
তিনি বলেন, জিয়াউর রহমানের সময় থেকেই হত্যাকাণ্ডের রাজনীতি শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় তার স্ত্রী ও সন্তান হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তাই এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এদরকে আর তোন ধরনের ছাড় দেয়া হবে না।
একই অনুষ্ঠানে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, যুবলীগ শেখ হাসিনার অন্তরের আত্মা। সেই যুবলীগের চেয়ারম্যানের বাড়িতে বোমা মারা হয়। যারা এই কাজ করেছে তাদেরকে খুঁজে বের করা হবে। যারা তার ওপর হামলা করছেন, তারা ভালো হয়ে যান। না হলে যেখানেই থাকেন যুবলীগ মৌমাছির মত সাত হাত পানির নিজে গিয়ে কামড় দিয়ে আসবেন। আওয়ামী লীগের ওপর হাত দিয়ে কেউ রক্ষা পায়নি। বঙ্গবন্ধু হত্যাকারীদেরও বিচার করেছে আওয়ামী লীগ। অতএব সাবধান।
এ সময় যুবলীগের চেয়ারম্যানের ওপর হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে মায়া বলেন, বিদেশে বসে ষড়যন্ত্র করছেন। সাহস থাকলে দেশে আসেন। রাজনীতি করতে হলে সাহস লাগে। আন্দোলন ডেকে পালিয়ে থকলে হবে না। রাস্তায় নামতে হবে।
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান শহীদ সেরনিয়াবাতের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, যুবলীগের সাধারণ সম্পাদক মো: হারুনুর রশীদসহ যুবলীগের বিভিন্ন পর্যয়ের নেতৃবৃন্দ।
এমআর/এএইচ





