সরকারের বাইরে আরেকটি সরকার থাকলে তো চলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ারস বাংলাদেশ মিলনায়তনে ‘নৌকা সমর্থক গোষ্ঠী’আয়োজিত এক আলোচনা সভায় গতকাল নারায়নগঞ্জে ৫ জন অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সুরঞ্জিত সেন গুপ্ত এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকারের ২টি মূল চ্যালেঞ্জ ছিল। আইন-শৃঙ্খলার উন্নতি সাধন করা এবং দেশে সু-শাসন নিশ্চিত করা। পরিতাপের বিষয় হচ্ছে বর্তমান সরকার তা অনেক ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারছেনা। গুম, হত্যা ও অপহরণের পিছনে কে বা কারা আছে তা অবিলম্বে খুজেঁ বের করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান সুরঞ্জিত।
তিনি আরও বলেন, ‘গতকালের অপহৃত ঘটনার পর থেকে সারা দেশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। নারায়নগঞ্জের ত্বকী হত্যা কাণ্ডসহ অন্যান্য গুম, খুনের সুষ্ঠু বিচার হলে বাংলাদেশে আর এমন ঘটনা ঘটতো না। যদি আইন-শুঙ্খলা বাহীনি বলে দেখছি, জানিনা, বুজিনি তা হবেনা। জনসম্মুখে এদের মুখোশ খুলে ফেলতে হবে’।
সুরঞ্জিত বলেন, এই অপহরণ অর্থ হচ্ছে আইনের শাসনকে অস্বীকার করা। আইনের শাসন অস্বীকার করলে নির্বাচিত সরকারকে অস্বীকার করা হয়।
সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন হাজী মো. সেলিম এমপি, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জমান দুর্জয়, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুণ চৌধুরী প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]
রাজনীতি
সরকারের বাইরে আরেকটি সরকার থাকলে তো চলবে না: সুরঞ্জিত
সরকারের বাইরে আরেকটি সরকার থাকলে তো চলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সোমবার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ারস বাংলাদেশ মিলনায়তনে ‘নৌকা সমর্থক গোষ্ঠী’আয়োজিত এক আলোচনা সভায় গতকাল নারায়নগঞ্জে





