জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ। তিনি এখন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার রাতে এরশাদকে ঢাকা সেনানিবাসের সিএমএইচ এ ভর্তি করানো হয়েছে বলে নিশ্চিত করেছেন এরশাদের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়।

সুনীল শুভরায় বলেন, জাপা চেয়ারম্যানের পায়ে ব্যথা অনুভূত হওয়ায় উনাকে সিএমএইচ এ ভর্তি করানো হয়েছে।

এমকে