ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এর আগে শনিবার দুপুরের মধ্যেই নেতাকর্মীদের ভীড়ে সমাবেশস্থল ভরে যায়।

দুপুর ২টার মধ্যেই সমাবেশস্থল লোকে লোকারণ্য হয়ে যায়। স্থান সংকুলান না হওয়ায় বিপুলসংখ্যক নেতাকর্মী শাহবাগ, টিএসসি ও দোয়েল চত্বরের সড়কে অবস্থান নিয়েছে। সমাবেশের নিরাপত্তায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মোতায়েন করা হয়েছে।

বিভিন্ন শ্লোগানের সঙ্গে নানা ব্যানার ও ফেস্টুন নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দেওয়ার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হচ্ছেন। অনেকেই অনুষ্ঠিতব্য সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে সমর্থন পেতে প্রচুর লোক নিয়ে এসেছে। অনেককে প্রার্থী ঘোষণা করে ফেস্টুনও বহন করতে দেখা গেছে।

এছাড়া ‘আজকের এই দিনে, মুজিব তোমায় পড়ে মনে’ ও ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ শ্লোগানে মুখরিত হয়ে ওঠেছে সোহরাওয়ার্দী উদ্যান।

জেএ