হঠাৎ অসুস্থ হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের সিসিইউতে রয়েছেন।
আজ (০৫ মে) রোববার বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বসুন্ধরার এ্যাপেলো হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের তত্তাবধায়নে মওদুদের চিকিসা চলছে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, “সকালে তিনি (মওদুদ) কোর্টে যান। বিকেল ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন।”
মওদুদের ব্যক্তিগত সহকারী (এপিএস) মোমিনুর রহমান সুজন বলেন, গতকাল (শনিবার) থেকে স্যার বুকে ব্যথা ও শ্বাস কষ্টে ভুগছিলেন। রোববার স্যারের একটি মামলা ছিলো হাইকোর্টে। আদালতে প্রবেশ করে অসুস্থতার মধ্যে তিনি পড়ে যান। দ্রুতই তাকে এ্যাপেলো হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। স্যার এখন সিসিইউতে আছেন।
দেশবাসী কাছে মওদুদ আহমদের আশু আরোগ্য লাভের জন্য দোয়া চেয়েছেন তার পরিবার।
এমবি





