বিএনপির কাউন্সিল নিয়ে সরকার ‘সাংঘাতিক প্রতিবন্ধকতা’ সৃষ্টি করছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, যত বাধাই আসুক কাউন্সিল যথাসময়ে হবেই।

শুক্রবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে বিএনপির সদ্যপ্রয়াত স্থায়ী কমিটির সদস্য মরহুম ড. আর এ গনির মৃত্যুতে স্মরণসভায় তিনি এসব মন্তব্য করেন।

মাহবুবুর রহমান আরো বলেন, ‘কাউন্সিলের মাধ্যমে আমরা গণতান্ত্রিক চর্চা করছি। কিন্তু দুঃখের বিষয় এটা নিয়ে সরকার সাংঘাতিক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কাউন্সিলের মাধ্যমে বিএনপি নতুনভাবে জাগ্রত হবে বলে ও তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ গণতান্ত্রিক সংসদ আয়োজিত সভায় বিএনপির এই নেতা বলেন, দুর্নীতি আর সংকট আজ গোটা বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে। ভোগ-ভাটোয়ারার সংস্কৃতি সৃষ্টি হয়েছে। আর এ সবকিছুর জন্যই গণতন্ত্রের অনুপস্থিতি দায়ী।

আয়োজক সংগঠনের সভাপতি চৌধুরী রাজীব হাসান রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- জাতীয়তাবাদী যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ,জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

এমই