অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার খেলা শেষে এক যৌথ অভিনন্দন বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো: সিরাজুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সালাহউদ্দিন আইউবী বলেন, দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে বিজয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট দল।
এ বিজয় বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল স্মারক। এই বিজয়ের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদাকে সমুন্নত করেছে বাংলার দামাল ছেলেরা।
এই অভূতপূর্ব বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, শুভানুধ্যায়ীসহ দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে এবং ক্রিকেট বিশ্বে নিজেদের অবস্থানকে আরো সুসংহত করতে সক্ষম হবে। প্রেস বিজ্ঞপ্তি।





