‘ক্যাসিনো সম্রাট’ খ্যাত যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে সংগঠনটি বহিষ্কার করেছে।
আজ (৬ অক্টোবর) রোববার দুপুরে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রোববার (০৬ অক্টোবর) ভোর ৫টার দিকে গ্রেফতার যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে গ্রেফতার করা হয়।
কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতারের পর ঢাকায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার।
সম্রাটের সঙ্গে গ্রেফতার হওয়া তার সহযোগী আরমানকেও ঢাকায় আনা হয়েছে বলে জানান তিনি।
এমবি





