গোলাম আযমের অবস্থা সংকটাপন্ন

বাংলানিউজ টিম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
 গোলাম আযম
গোলাম আযম
Decrease font Enlarge font
<a href='http://ritsllc.com/ads/server/adserve/www/delivery/ck.php?n=a3195612&cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'><img src='http://ritsllc.com/ads/server/adserve/www/delivery/avw.php?zoneid=509&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=a3195612' border='0' alt=''/></a>

ঢাকা: জামায়াতে ইসলামীর সাবেক আমির ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অপরাধী গোলাম আযমকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। তাকে  করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-তে করা হয়েছে।

তাকে  করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-তে করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে আটটায় হঠাৎ করে তার ব্লাড প্রেসার বেড়ে গেলে সিসিইউতে নেওয়া হয়।

এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে গোলাম আযমের ব্লাড প্রেসার বেড়ে গেলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে  সিসিইউতে ভর্তি করা হয়।

তার অবস্থা সংকটাপন্ন বলে জানান তিনি।

- See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/320160.html#sthash.X31Mnqmt.dpuf

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার সকালে তার শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালের প্রিজন সেল থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

আইনজীবী ব্যরিস্টার নাজিব মোমেন জানান, আজ সকালে অধ্যাপক গোলাম আযমের শারিরীক অবস্থার অবনতি হয়। একই সাথে তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়।

গোলাম আযমের ম্যানেজার আবুল কালাম আজাদ জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষা চলছে। তার ছেলে আব্দুল্লাহ হিল আমান আযমী সঙ্গে আছেন।

গোলাম আযমের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিএসএমএমইউ'র পরিচালক।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে ৯০ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।

ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ