বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের প্রথম জানাজা সকাল ১০টায় নয়াপল্টনে অনুষ্ঠিত হয়েছে।
এর আগে মরদেহ সোমবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নেয়া হয়। সেখানে তাকে দলের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
বেলা সোয়া ১১টায় তার মরদেহ নেয়া হবে জাতীয় সংসদ ভবনে। দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ হেলিকপ্টারযোগে জন্মস্থান যশোরে নিয়ে যাওয়া হবে।
যশোর ঈদগাহ মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
সোমবার সকাল থেকেই তরিকুল ইসলামকে শেষ শ্রদ্ধা জানাতে ও জানাজায় অংশ নিতে নয়াপল্টনে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষনেতারা উপস্থিত ছিলেন।
জেড





