১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যার পর নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন তারই অর্থমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ।
বঙ্গবন্ধুর লাশ যখন তার ধানমন্ডির বাড়ির সিঁড়িতে পড়েছিল তখন খন্দকার মোশতাক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহোচর, মন্ত্রীসভার সদস্যরা গঠন করেন নতুন সরকার।
ক্ষমতা দখল করে খন্দকার মোশতাক আহমেদ তার অতিপ্রিয় কালো টুপি মাথায় কালো আচকান গায়ে চাপিয়ে শাহবাগের রেডিও বাংলাদেশ থেকে একটি ঘোষনা দেন। তা নিচে দেয়া হল:
প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, এক ঐতিহাসিক প্রয়োজনে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের সত্যিকার ও সঠিক আকাঙ্খাকে বাস্তবে রূপদানের পুত দায়িত্ব সামগ্রিক ও সমষ্ঠিগতভাবে সম্পাদনের জন্য পরম করুণাময় আল্লাহ তায়ালা ও বাংলাদেশের গণমানুষের দোয়ার উপর ভরসা করে রাষ্ট্রপতি হিসেবে সরকারের দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে। …বঙ্গবন্ধুর হত্যাকারী সেনা কর্মকর্তা ফারুক-রশীদ-ডালিমদের সূর্য্যসন্তান আখ্যা দিয়ে মোশতাকের বক্তব্য শেষ হয় বাংলাদেশ জিন্দাবাদ বলে।
ইআর





