সেনা বাহিনীকে পূর্ণ ক্ষমতা দিয়ে প্রতিটি ভোটকেন্দ্রে মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার দুপুরে গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

খালেদা জিয়া বলেন, কালো টাকার প্রার্থীদের কাছ থেকে টাকার বিনিময়ে ভোট চাইলে তাদের কাছ থেকে টাকা নিবেন, কিন্তু ভোট দিবেন সৎ ও যোগ্য প্রার্থীদেরকে।

তিনি বলেন, সুস্থ রাজনীতিতে ফিরতে না পারলে আমাদের সমাজ পিছিয়ে পড়বে। দেশের মানুষ গণতন্ত্রপ্রিয়। এই গণতন্ত্রের জন্য মানুষ বারবার রক্ত দিয়েছে। কিন্তু দেশের গণতন্ত্রকে আজ হত্যা করা হয়েছে।

 

এর আগে বিএনপি চেয়ারপারসন বলেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা আমার বিরুদ্ধে তাদের কর্মীদের লেলিয়ে দিয়েছে।

 

তিনি বলেন, হত্যার উদ্দেশ্যেই আমার ওপর সুপরিকল্পিত হামলা। এ হামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা জড়িত।

 

খালেদা জিয়া বলেন, এ সময় পহেলা বৈশাখে টিএসসিতে যৌন নিপীড়নকারীদের কঠিন শাস্তি দাবি করে যারা নিরাপত্তা দিতে পারে না তাদের দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন খালেদা জিয়া।

তিনি আরো বলেন, পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন এ হামলার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি। আমি জানি এর বিচার হবে না। আল্লাহ এর ন্যায় বিচার করবেন।

 

খালেদা জিয়া সারাদেশে বোমা হামলায় আন্তর্জাতিক তদন্ত দাবি করে বলেন, আমরা বোমা হামলার রাজনীতি করি না।

 

তিনি বলেন, যে সরকার জনগণের নিরাপত্তা দিতে পারে না সে সরকারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত।

এআর