‘ভিআইপি বলে প্রকৃতি নিশ্চয়ই কোনো বিশেষ ব্যবস্থা রাখবে না, কুয়াশা পড়েছে, মাঝ নদীতে প্রায় ১২ ঘণ্টা আটকে আছি, আমার কিছুই করার নেই। কুয়াশা কাটলেই ফেরি চলবে।’
কথাগুলো বলছিলেন নৌমন্ত্রী শাজাহান খান। গত রাত দশটার পরপরই তাকে বহনকারী ফেরি ‘কাকলি’ পদ্মার মাঝ নদীতে আটকা পড়ে। তখন থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে পদ্মা।
টেলিফোনে তিনি আরো বলেন, ঘটনাটি প্রাকৃতিক কারণেই হয়েছে, এমনটি হতেই পারে।
মন্ত্রীর সঙ্গে রয়েছেন সংসদ সদস্য বাহাউদ্দিন নাসিমও।
রোববার মাদারিপুরে নিজ এলাকায় ছিলেন নৌমন্ত্রী। পরে কাওড়াকান্দি থেকে ফেরিতে চাপেন রাত ১০টার পরপরই। কিছুদুর গিয়েই আটকে যায় ফেরিটি। মাঝ নদীতেই নোঙর ফেলে। সকাল সাড়ে ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফেরি চলাচল শুরু হয়নি।
শাজাহান খান বলেন, কখন ফেরি ছাড়বে তা বুঝতে পারছি না। তবে বিষয়টি এনজয় করছি।
এএইচ





