জাতির পিতা বলেছিলেন বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তুলবো। আওয়ামী লীগই বাংলাদেশকে দ্রুত মধ্যম আয়ের দেশে পরিণত করবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকির আলোচনায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বিগত সরকারগুলোর সমালোচনা করে বলেন, '৭৫ এর পর '৯৬ তে দেশের মানুষ বুঝতে পেরেছে শাসকরা জনগণের সেবক হতে পারে।
জাতির পিতা স্বাধীনতা দিয়েছেন, আর আমরা দিয়েছি উন্নয়ন। বাংলাদেশ দ্রুতই প্রাচ্যের সুইজারল্যান্ডে পরিণত হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
ঢাকা, ২৭ জুন (টাইমনিউজবিডি.কম) // এসআর





