২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের ৯ম দিন চলছে।অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং হয়েছে।
মিরপুরের মনিপুর ৬০ ফিট রাস্তায় শিবির ঢাকা মহানগরী পশ্চিম মিছিল করলে স্থানীয় আওয়ামী লীগের সাথে নেতাকর্মীদের সাথে ধাওয়া পাণ্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ৬-৭ টি গাড়ি ভাংচুর এবং ৫ টি ককটেলের বিষ্ফোরণ ঘটে।
এদিকে সকাল ৯টার দিকে রামপুরা বনশ্রীতে শিবিরের সাথে পুলিশ সংর্ঘষ হয়েছে।এ ঘটনায় তিন শিবিরকর্মী আহত হয়েছেন। এ ছাড়া দুই শিবিরকর্মীকে আটক করেছে এ ঘটনা ঘটে।
সকালে বনশ্রীতে রাজপথ অবরোধ করে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। এ সময় তাদের রাস্তা থেকে সরাতে পুলিশ আসে। এক পর্যায়ে পুলিশের সাথে ছাত্রশিবির কর্মীদের সংঘর্ষ বাধে। এতে তিন শিবিরকর্মী আহত হন এবং দুজনকে আটক করে পুলিশ।
শিবিরের অবরোধে নেতৃত্ব দেন মহানগরী সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন মহানগরী প্রচার সম্পাদক আবদুল কাদের, ছাত্রকল্যাণ সম্পাদক আশরাফ উদ্দিন, এইচ আর ডি সম্পাদক ইমাম হোসাইন, রামপুরা থানা সভাপতি রাশেদ মোশারফ প্রমুখ।
শাহজাদপুর: রাজধানীর শাহজাদপুরে মিছিল করেছে ভাটারা থানা শিবির। এসময় তারা রাস্তায় আহুন জ্বালিয়ে বিক্ষোভ করে।
পল্লবী: সকাল ৮ টায় মিছিল করেছে পল্লবী থানা জামায়াত।
বিমানবন্দর: সকাল ৮ টায় এয়ারপোর্ট রোডে শিবির ঢাকা মহানগর উত্তরের এইচআরডি সম্পাদক মো. আইউবের নেতৃত্বে মিছিল হয়েছে। এ মিছিলে আরো উপস্থিত ছিলেন বিমান বন্দর থানা শিবির সভাপতি জাকিরূল ইসলাম, উত্তরখান সভাপতি কেরামত আলী, সেক্রেটারি মমিনুর রহমান প্রমুখ।
উত্তরা: রাজধানীরর উত্তরায় মিছিল করেছে শিবির ঢাকা মহানগরী উত্তর। মহানগরী সভাপতি আনিসুর রহমানের নেতৃত্বে সকাল ৮ টায় উত্তরায় মিছিলটি হয়।
মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি তারিক হাসান, সাহিত্য সম্পাদক আজিজুল ইসলাম সজীবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইআর





