জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবং সংসদ সদস্য রুহুল আমিন হাওলাদার  অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ।
জানা গেছে, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার দুপুরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি ৫১৭ নম্বর কেবিনে অবস্থান করছেন।
রুহুল আমিন হাওলাদারের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জসীম উদ্দিন অসুস্থতা ও হাসপাতালে ভর্তির খবরটি নিশ্চিত করেছেন ।
তবে শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।
তবে বেশ কিছু দিন ধরেই অঢেল ধন সম্পদের মালিক বনে যাওয়া রুহুল আমিন হাওলাদরকে নিয়ে সংবাদ মাধ্যমে ধারাবাহিক রিপোর্ট প্রকাশ হচ্চিল।
এদিকে রুহুল আমিন হাওলাদারের হলফনামার তথ্য বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠিয়েছে নির্বাচন কমিশন(ইসি)।
বৃহস্পতিবার ইসির সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন স্বাক্ষরিত এ হিসাব পাঠানো হয়  দুদকের সহকারী পরিচালক হামিদুর রহমানের কাছে।
ইসি সূত্র জানায়,  ‘পটুয়াখালী-১ আসনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে হলফনামার সত্যায়িত দু’টি কপি আনা হয়েছে। এর মধ্যে একটি ইসিতে  সংরক্ষিত থাকবে, আরেকটি দুদকে পাঠানো হয়েছে। ২১ এপ্রিল ইসির কাছে এই হলফনামার কপি চেয়ে চিঠি পাঠায় দুদক।’
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]