মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় আপিল বিভাগে বহাল রাখায় আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।

মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগ থেকে এ মিছিল শুরু হয়ে টিএসসি হয়ে আবার শাহবাগে এসে শেষ হয়। সোমবার সন্ধ্যা থেকে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান করেছিল গণজাগরণ মঞ্চের কর্মীরা।

মিছিল শেষে গণজাগরণ মঞ্চের (একাংশের) মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, রায়ে আমরা খুশি। রায়ের মাধ্যমে ১৬ কোটি মানুষের আশার প্রতিফলন ঘটেছে। যুদ্ধাপরাধীদের বিচারের ধারা অব্যাহত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, যেসব যুদ্ধাপরাধীদের ফাঁসির আদেশ দেয়া হয়েছে এটি যেন দ্রত কার্যকর করা হয়। আলী আহসান মুজাহিদসহ সকল যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য সরকারের কাছে আহবান জানান।

এআর