শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হচ্ছে। মঙ্গলবার বিকাল ৩টা ৩৯ মিনটে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজ থেকে এভার কেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন।
খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই অসুস্থ বোধ করছেন খালেদা জিয়া। শরীরে তাপমাত্রাও আছে কিছুটা। মেডিকেল টিমের চেকআপের জন্য ম্যাডামকে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড উনার সব কিছু পর্যালোচনা করবেন। বোর্ড তাকে দেখবেন, এর পর জানানো হবে ম্যাডামের সর্বশেষ অবস্থা।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ম্যাডামকে হাসপাতালে নেয়ার আগে তার সাথে দেখা করে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ফিরোজ কিছু সময় থেকে ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়ে গেছেন।
৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বিএনপি থেকে খালেদা জিয়ার করোনামুক্তির খবর দেয়া হয় ৯ মে।
তবে সিসিইউতে থাকা অবস্থায় হঠাৎ জ্বরে আক্রান্ত হন খালেদা জিয়া। ৩ জুন চিকিৎসকদের পরামর্শে তাকে কেবিন ফিরিয়ে আনা হয়। এর ১৬ দিন পর বাসায় ফেরেন সাবেক প্রধানমন্ত্রী।
এবিএস





