নারায়ণগঞ্জে ৭ জনকে অপহরণের পর হত্যার প্রতিবাদে আইনজীবীদের ডাকা হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি।
শুক্রবার বিকাল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সমর্থন জানান।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ ৭ জনকে অপহরণ কর হয়। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে হরতালের ডাক দিয়েছে নারায়ণগঞ্জের আইনজীবীরা।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
আইনজীবীদের হরতালে বিএনপির সমর্থন
নারায়ণগঞ্জে ৭ জনকে অপহরণের পর হত্যার প্রতিবাদে আইনজীবীদের ডাকা হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি। শুক্রবার বিকাল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে





