নতুন সংসদের প্রথম অধিবেশন শুরুর কয়েক ঘণ্টা আগে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
প্রধানমন্ত্রীর ছেড়ে দেয়া রংপুর-৬ আসন থেকে উপনির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বুধবার সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে নিজেই নিজের শপথবাক্য পাঠ করেন শিরীন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সংসদ সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন তাকে নির্বাচিত করে গেজেট প্রকাশ করে।
[b]ঢাকা, ২৯ জানুয়ারি( টাইমনিউজবিডি)// জেআই[/b]
রাজনীতি
শপথ নিলেন শিরিন শারশিন
নতুন সংসদের প্রথম অধিবেশন শুরুর কয়েক ঘণ্টা আগে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রীর ছেড়ে দেয়া রংপুর-৬ আসন থেকে উপনির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।





