পুলিশের ওপর হামলা-মামলায় খুলনা সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি এবং নগর বিএনপি সভাপতি ও প্রাক্তন সাংসদ নজরুল ইসলাম মঞ্জুসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

রোববার খুলনার মুখ্য মহানগর হাকিম এমএলবি মেজবাহ উদ্দিন এ আদেশ দেন।

এর আগে ইজি বাইক ভাঙচুর মামলায় গত ১৬ নভেম্বরও আদালত নজরুল ইসলাম মঞ্জু ও মনিরুজ্জামান মনিসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ নিয়ে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ফেরারী হলেন নগর বিএনপির এ দুই শীর্ষ নেতা।

আদালতের সূত্র জানায়, ২০১৩ সালের ২৬ নভেম্বর নগরীর পাওয়ার হাউজ মোড়ে বিএনপির কর্মসূচি চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় খুলনা সদর থানায় মামলা দায়ের করা হয়।

এ মামলায় পুলিশ কেসিসির বরখাস্তকৃত মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি এবং নগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ ৫২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। এ মামলার বাকি ৩৬ আসামি জামিনে রয়েছেন।

এমআর