দলের নীতিনির্ধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে করেবন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় এ বৈঠক শুরু হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামছুদ্দিন দিদার টাইমনিউজবিডিডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আসন্ন পৌর নির্বাচন ও দেশের চলমান সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এ বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানা গেছে।
এছাড়াও শীর্ষ নেতাদের সঙ্গে এই বৈঠকে দল পূনর্গঠনসহ অন্যান্য বিষয় নিয়ে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।
এমএইচ





