ছাত্রশিবির যশোর শহর সভাপতি জাহিদুল ইসলামের সাথে পুলিশ যে আচরণ করেছে, তা বর্তমান সরকারের বর্বর আচরণের ধারাবাহিকতাকেই প্রমানিত করে। ক্ষমতায় টিকে থাকতেই সরকার এ ধরনের মানবতাবিরোধী আচরণ করছে বলে অভিযোগ করেছে  ছাত্রশিবির।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বুধবার যৌথ বিবৃতিতে এ অভিযোগ করেন।
বিবৃতিতে তারা বলেন, মঙ্গলবার জাহিদুল ইসলামকে আটকের পর পুলিশ স্বীকার করতে না চাওয়ায় প্রমাণিত হয় যে, তাদের অসৎ উদ্দেশ্য ছিল। পরবর্তীতে গভীর রাতে চোখ বেধে অজ্ঞাত স্থানে নিয়ে গুলি করে পঙ্গু করে  তারা তাদের সেই অসৎ উদ্দেশ্য চরিতার্থ করেছে।
এভাবে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় জাহিদুল ইসলামের পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করার ঘটনা সচেতন জনগণকে বিস্মিত করেছে। আইনশৃঙ্খলা বাহিনী কতটা বেপরোয়া হয়ে উঠেছে, তা এ ঘটনার দ্বারাই প্রমানিত।
নেতৃবৃন্দ বলেন, আমরা আশা করি, গণমাধ্যম, মানবাধিকার সংগঠন ও সচেতন সব মহল আইনশৃঙ্খলা বাহিনীর এই আচরণ নিয়ে সোচ্চার হবে। অন্যথায় সরকারি বর্বরতা আরো ছড়িয়ে পড়বে।
বেআইনি ও মানবাধিকার লংঘনকারী আচরণ থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহবান জানান ছাত্রশিবির সভাপতি ও সেক্রেটারি।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]