পাঁচ দিনের সফরে সিঙ্গাপুর গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
সোমবার সকালে মালয়েশিয়ার একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন তিনি।
সাবেক রাষ্ট্রপতি ২৭ মার্চ দেশে ফিরবেন বলে তার প্রেস অ্যা- পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় জানিয়েছেন। তিনি জানান, শারিরীক চেকআপ করতেই এরশাদ সিঙ্গাপুর গেছেন।
সফরে এরশাদের সঙ্গে রয়েছেন দলের জ্যেষ্ঠনেতা ও পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
সোমবার পার্টির চেয়ারম্যানকে বিমানবন্দরে বিদায় জানান দলের প্রেসিডিয়াম সদস্য এম এ হান্নান এমপি, এসএম ফয়সল চিশতী, আলহাজ্ব সোলায়মান আলম শেঠ, গোলাম কিবরিয়া টিপু, ডিসিসি উত্তরের মেয়রপ্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুল, নুরুল ইসলাম নুরু প্রমুখ।
জেআই





