বাংলাদেশ এখন ভয়ার্ত এক ত্রাসের জনপদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এ জন্য তিনি দায়ী করেছেন, অবৈধ, অনৈতিক বর্তমান আওয়ামী লীগ সরকারকে।

মঙ্গলবার দুপুরে জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে সাবেক সভাপতি মাহাবুবুল আলম তারা’র মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবে এক শোক সভায় তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, প্রতিদিন অসহায় ভাবে মানুষকে হত্যা করা হচ্ছে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার । সারাদেশে হত্যা গুম অপহরণ চালানো হচ্ছে। ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে আমরা বসব্সা করছি। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের মানুষকে জেগে উঠার ও প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন। যাতে আবার গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠিত করা যায়।
তিনি বলেন, আজকের এই শোক সভাতে শুধু শোক নয় শক্তিতে পরিণত করি।বুকের মধ্যে সাহস নিয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে যাই এবং সেই সংগ্রামে জয়যুক্ত হই।
তিনি বলেন, আমাদের এই নষ্ট রাজনীতিতে তারা ভাই এমন সময় চলে গেলেন যখন তার মতো নেতাদের রাজনীতিতে অনেক বেশী প্রয়োজন। তারা ভাইদের মতো রাজনীতিকদের সংখ্যা ক্রমেই কমে আসছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপত্বিতে শোক সভায় বক্তৃতা করেন, দলের যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অর্থনীতি বিষয়ক সম্পাদক আবদুস সালাম, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, সহ তথ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
ঢাকা, এমএইচ, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর