ঈদেরপরে সরকারবিরোধী চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিতে বগুড়ার নেতাকর্মীদেরপ্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগমখালেদা জিয়া।

শনিবার দুপুরে উত্তরাঞ্চলের জেলা জয়পুরহাটে জনসভায় যোগদিতে বগুড়া থেকে রওনা হওয়ার সময় জেলা সার্কিট হাউজে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসবকথা বলেন।

এই আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে এমন দাবি করে তিনি আরও বলেন, “দেশের সব মানুষ বর্তমান অবৈধ সরকারেরহাত থেকে বাঁচতে চায়। নিজেদের জীবন রক্ষা করতে চায়। কারণ সরকার প্রতিনিয়তমানুষ খুন করছে, গুম করছে। আপনারা আন্দোলনের প্রস্তুতি নিন।”

উপস্থিতনেতাকর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, “দেখেন দেশের কী অবস্থা। দেশ এখনমহাসংকটে। অবৈধ, জুলুমবাজ, অত্যাচারী সরকার প্রতিনিয়ত মানুষ খুন ও গুমকরছে। জনগণ এদের হাত থেকে মুক্তি চায়। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতেহবে। সব রাজনৈতিক দলও সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে।”

দেশের মানুষসরকারের ওপর অতিষ্ঠ এমন মন্তব্য করে তিনি বলেন, “সরকার বাংলাদেশের সুনামনষ্ট করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। তাইসাধারণ মানুষ, ব্যবসায়ী, সাংবাদিক, কর্মচারী, ছাত্র, যুবক সবাই সরকারের হাতথেকে মুক্তি চায়।”

সরকার পরিকল্পিতভাবে যুব সমাজকে ধ্বংস করছে বলেও অভিযোগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বগুড়াবাসীসব সময় সত্য ও ন্যায়ের পক্ষে আছে এমন মন্তব্য করে খালেদা বলেন, “আপনারা সবসময় বিএনপির সঙ্গে আছেন। বিএনপি এখানে উন্নয়ন করেছে। কিন্তু বর্তমান সরকারবগুড়াবাসীকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা ধৈর্য ধরুন। এই জুলুমবাজ ও অত্যাচারী সরকার বিদায় নিবে এবং বগুড়ায় উন্নয়ন হবে।”

আন্দোলনেরপ্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বিএনপি প্রধান বলেন, “নিজেদের মধ্যে ভুলবোঝাভ্রান্তি বাদ দিয়ে ঐক্যবদ্ধ হন।আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতেহবে।”
এরপর খালেদা জিয়া জনসভায় যোগ দিতে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।

ঢাকা, এমএইচ, ২২ জুন (টাইমনিউজবিডি.কম) // কেবি