জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে কাশিমপুর কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগারের জেলার হেলাল আহমেদ। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর হান্নান শাহকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানান দলের নেতাকর্মীরা।
এর আগে তার বিরুদ্ধে দায়েরকৃত সবক’টি মামলায় জামিন পান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
[b]ঢাকা, ২৯ জানুয়ারি(টাইমনিউজবিডি)// জেআই[/b]