ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, স্বাধীনতা, মানবতা, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধ বিরোধী হায়েনাদের বাংলার মাটি থেকে চিরতরে নির্মূল করা হবে।

শনিবার পাবনা জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের শোক র‌্যালিতে অংশ গ্রহণ করে পাবনা জেলা আওয়ামী লীগ অফিসের সামনে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

ভূমি মন্ত্রী বলেন, জাতির পিতার সারাজীবনের স্বপ্ন ছিল ‘সোনার বাংলা’ গড়ার। আমাদের দায়িত্ব হবে বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে দেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশে পরিণত করে জাতির পিতার সেই স্বপ্ন পূরণ করা।

ভূমি মন্ত্রী বলেন, আসুন, জাতীয় শোক দিবসে আমরা জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে রূপান্তর করি এবং দেশ গঠনে আত্মনিয়োগ করি।

এসময় অন্যান্যের মধ্যে পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক টুকু, পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক খন্দকার প্রিন্স, পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদেও প্রশাসক সাইদুল হক চুন্নু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল রহিম লাল, আবুল কালাম আজাদ, আবদুল হামিদ মাস্টার, বাবু চন্দন কুমার চক্রবর্তী প্রমুখ।

ঢাকা, এমআর, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এসএইচ