বিএনপির সহযোগি সংগঠন ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির আয়োজিত ছাত্রসমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া।

শুক্রবার বিকেল রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন মিলনায়তনে এই ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন। অনুষ্ঠান পরিচালনা করবেন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।

ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান টাইমনিউজবিডিকে জানিয়েছেন ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে (ম্যাডাম) খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

১ জানুয়ারি ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে সংগঠনটির নেতা-কর্মীরা। এ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রদল।

এমএইচ