আর্ন্তজাতিক ইহুদীচক্র ও সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা হিন্দুত্ববাদী মহল মুসলমানদের ঈমান-আমল নিয়ে যড়যন্ত্র করে যাচ্ছে। এবার তারা কুরবানী পশুর হাট, কুরবানীর স্থান নির্দিষ্ট করা নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে আওয়ামী ওলামা লীগ।

শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩টি ইসলামিক দলের উদ্যোগে ১৫ দফা দাবীতে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

 

বক্তারা বলেন, ভাবমূর্তি নষ্ট করার জন্য সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা হিন্দুত্ববাদী মহলের গভীর চক্রান্তে ঢাকা শহরের ভেতরে কুরবানীর পশুর হাট কমিয়ে দেয়া এবং না রাখার সিদ্ধান্ত নিয়েছে দুই সিটি করপোরেশন।

বক্তারা বলেন, গতবছর ঢাকায় পূজার মন্ডপ ছিল ২২৮ টি আর কুরবানির হাট মাত্র ২৩টি। প্রতিবছর কুরবানীর সময় জনদুর্ভোগের কথা বলে কুরবানীর পশুর হাট নিয়ে অপপ্রচার চালানো হয় অথচ পহেলা বৈশাখ, রথযাত্রা, জন্মাষ্টমীর মিছিল, রাজনৈতিক মিছিল-মিটিং সবই রাস্তা বন্ধ করে করা হয়। অথচ তা নিয়ে কোন প্রচারণা চালায় না।

বক্তারা আরো বলেন, দুই সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা হিন্দুত্ববাদী চক্রান্তের শিকার হয়ে কুরবানীর পশু জবেহ্ করার স্থান নির্দিষ্ট করে দেবার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে কুরবানিদাতারা পশু জবাই করার জন্য বাসের টিকিটের মতো লাইন ধরে দাঁড়িয়ে কুরবনি দিতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ওলামা লীগের একাংশের সভাপতি মাও. আখতার হুসাইন বুখারী, সাধারণ সম্পাদক কাজী আবুল হাসান, মাও. আব্দুস সাত্তার, মাও. মাসুম বিল্লাহ প্রমূখ।

ইআর