যতোই হামলা-মামলা হোক, ভোটে আছি, থাকব, বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

রোববার দুপুরে শ্যামলী এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণাকালে তিনি একথা বলেন।

তাবিথ বলেন, নির্বাচন কমিশনকে আগেও বলেছি, এখনও বলছি, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করুন। আশা করি, নির্বাচন কমিশন তার দায়িত্ব থেকে ভোটের দিন অন্তত সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, নির্বাচিত হই বা না হই জনগণের পাশে আছি, থাকব। তবে আমার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে সুষ্ঠু নির্বাচন হলে জয়ী হব বলে আশা রাখি।

এ সময় তিনি ঢাকা উত্তরের অপর মেয়রপ্রার্থী মাহী বি চৌধুরীর ওপর হামলার নিন্দা জানান।

এএইচ