দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ মঙ্গলবার বিকালে আবার বসেছে। বিকেল সাড়ে ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত আছেন। তবে এই সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ সংসদ অধিবেশনে উপস্থিত নেই।
এর আগে গত ২৯ জানুয়ারি নবগঠিত সংসদের প্রথম অধিবেশন বসে। এরপর অধিবেশন ৫ কার্যদিবসের জন্য স্থগিত করা হয়েছিল।
আজকের অধিবেশনে সংসদ পরিচালনার জন্য সংসদের কার্য-উপদেষ্টা কমিটি এবং সংসদীয় কমিটির সভাপতিদের জন্য কক্ষ বরাদ্দ এবং সাংসদদের আবাসন,খাদ্য,চিকিত্সা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করার জন্য সংসদ কমিটি গঠন করা হতে পারে বলে জানা গেছে।
[b]ঢাকা, ৪ জানুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]
রাজনীতি
সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী থাকলেও নেই রওশন-এরশাদ
দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ মঙ্গলবার বিকালে আবার বসেছে। বিকেল সাড়ে ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।