ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলোজি বিভাগে মারা গেছেন। (ইন্নালিল্লাহি ..... রাজিউন)।

তিনি দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের কার্ডিওলজি বিভাগে তিনি মারা যান।

কার্ডিওলোজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. গাফ্ফার আমিন তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

এসএইচ