বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মহাসচিবদের  বৈঠক আগামী রোববার অনুষ্ঠিত হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১২টায় এ বৈঠক হবে।

জোটের শরিক বাংলাদেশ ন্যাপ‘র মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন।

ন্যাপ মহাসচিব জানান, জোট শরিক দলগুলোর মহাসচিবদের বৈঠকের বিষয়ে বিএনপির পক্ষ থেকে ফোন করা হয়েছে। ১৩ ডিসেম্বর নারায়ণগঞ্জে ২০ দলীয় জোটের উদ্যোগে জনসভা হবে। সেই জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন ও জোটনেত্রী খালেদা জিয়া।

মহাসচিব পর্যায়ে বৈঠকে সে বিষয় ছাড়াও ঢাকার আশপাশের আরও তিন জেলার সম্ভাব্য জনসভার বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়া, চলমান সরকারবিরোধী আন্দোলনের বিভিন্ন কর্মকৌশল নিয়েও আলোচনা হতে পারে।

ভূইয়া জানান, নারায়ণগঞ্জের পর গাজীপুরের টঙ্গী, মুন্সীগঞ্জ ও অন্য আরেকটি জেলাতে জোটনেত্রী জনসভা করবেন। আলোচনার মাধ্যমে তা নির্ধারণ হবে।

জেএ