শেখ কুদ্দসক্যাসিনো কারবারে সংশ্লিষ্টতার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের সহকারী একান্ত সচিব (এপিএস) শেখ কুদ্দসকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) তাকে তলবি নোটিশ পাঠানো হয়। নোটিশ পাঠান দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

২১ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে তাকে। সৈয়দ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ